ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

আজমিরীগঞ্জের জলসুখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউ এন ও


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আজমিরীগঞ্জের জলসুখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউ এন ও
আজমিরীগঞ্জের জলসুখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউ এন ও

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ,হবিগঞ্জ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হায়দার।গতকাল বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর মাঠ পর্যায়ের এ কার্যক্রম পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সুপার ভাইজার নাঈম আহমেদ।

পরিদর্শনকালে ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এ ছাড়া সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট সুপারভাইজারকে পরামর্শ প্রদান করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে স্বচ্ছতা,নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট নির্দেশিকা ও নীতিমালা অনুসরণ করে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

বিষয় : সারাদেশ হবিগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


আজমিরীগঞ্জের জলসুখায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউ এন ও

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

রামকৃষ্ণ তালুকদার, আজমিরীগঞ্জ,হবিগঞ্জ।

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হায়দার।গতকাল বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর মাঠ পর্যায়ের এ কার্যক্রম পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সুপার ভাইজার নাঈম আহমেদ।

পরিদর্শনকালে ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট তথ্য সংগ্রহকারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এ ছাড়া সংগৃহীত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মনিটরিং করার জন্য সংশ্লিষ্ট সুপারভাইজারকে পরামর্শ প্রদান করা হয়।

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে স্বচ্ছতা,নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট নির্দেশিকা ও নীতিমালা অনুসরণ করে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কর্মসূচির কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত