“দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা নিয়ে মুখ খুললেন পানিসম্পদ মন্ত্রী”
বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি। আমরা যেন আর অবহেলিত না থাকি,বঞ্চনার শিকার না হই,উপেক্ষিত না হই।অদ্য শুক্রবার ১৫ ই মে বিকেলে লক্ষ্মীপুরে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ্যানি লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক।
তিনি বলেন চন্দ্রগঞ্জ উপজেলা গঠনের মাধ্যমে সেটা আমরা প্রমাণ করেছি আমরা বিএনপি চাইলে সেটা পারি,প্রমাণও পেয়েছি।পানিসম্পদ মন্ত্রী বলেন রাস্তা-ঘাট,জলাবদ্ধতা,স্কুল-কলেজ,মাদ্রাসাসহ অনেক উন্নয়নের দিক থেকে আমরা বঞ্চিত হয়েছি গত ১৭ বছর।এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।আমরা লক্ষ্মীপুরে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো। মেডিকেল কলেজ ও অর্থনৈতিক জোন আমরা গড়ে তুলবো।
এসময় বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক সাহাবউদ্দিন সাবু,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া,লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আহমেদ ফেরদৌস মানিক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন