ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার,গ্রেফতার তিন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার,গ্রেফতার তিন
চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার,গ্রেফতার তিন

বদিউজ্জামান রাজাবাবু,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদের সামনে থেকে চুরি হওয়ায় একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহীর কর্ণহার এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয়।চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (২৬) ও মোঃ আজিম (২৩),রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা গ্রামের মৃত আশরাফের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।এদের মধ্যে শহীদুল অটো রিকশা উদ্ধারের সময় গ্রেফতার করা হয়েছে।বাকী দু'জনকে আগেই গ্রেফতার করা হয়। 

ওসি একরামুল হোসাইন পিপিএম বলেন গত ৯ ই মে শহরের অক্ট্রয় মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনে অটো রিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যান তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নামাজ পড়ে এসে দেখেন তার অটো রিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজশাহীর কর্ণহার থেকে সোমবার রাত ১২ টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে।আইনী প্রক্রিয়ার মাধ্যমে অটো রিকশাটি তার মালিক তরিকুল ইসলামের কাছে ফেরত দেয়া হবে বলে জানান ওসি।তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রামের সাইফুদ্দীনের ছেলে।তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বিষয় : সারাদেশ অপরাধ চাঁপাইনবাবগঞ্জ অভিযান

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার,গ্রেফতার তিন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

বদিউজ্জামান রাজাবাবু,জেলা করেসপন্ডেন্ট,চাঁপাইনবাবগঞ্জ। 

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদের সামনে থেকে চুরি হওয়ায় একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহীর কর্ণহার এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয়।চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (২৬) ও মোঃ আজিম (২৩),রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা গ্রামের মৃত আশরাফের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।এদের মধ্যে শহীদুল অটো রিকশা উদ্ধারের সময় গ্রেফতার করা হয়েছে।বাকী দু'জনকে আগেই গ্রেফতার করা হয়। 

ওসি একরামুল হোসাইন পিপিএম বলেন গত ৯ ই মে শহরের অক্ট্রয় মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনে অটো রিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যান তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নামাজ পড়ে এসে দেখেন তার অটো রিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

ওসি আরও বলেন মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজশাহীর কর্ণহার থেকে সোমবার রাত ১২ টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে।আইনী প্রক্রিয়ার মাধ্যমে অটো রিকশাটি তার মালিক তরিকুল ইসলামের কাছে ফেরত দেয়া হবে বলে জানান ওসি।তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রামের সাইফুদ্দীনের ছেলে।তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত