গাইবান্ধায় আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মিজানুর রহমান,গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং যুবদলের নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ১৮ ই নভেম্বর ২০২৬ ইং আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি মোঃ রাগিন চৌধুরী। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক ভুট্টো।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, অগ্নি-সন্ত্রাস ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে গাইবান্ধা জেলা,বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন