ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় জামিন পেলেন কলেজছাত্রী শরিফা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় জামিন পেলেন কলেজছাত্রী শরিফা
২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় জামিন পেলেন কলেজছাত্রী শরিফা

উচমান গনি, টেকনাফ,কক্সবাজার । 

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেফতার গণিত বিভাগের শিক্ষার্থী শরিফা (২১) জামিন পেয়েছেন।গ্রেফতারের এক মাস ২৮ দিন পর অদ্য বুধবার ১৮ ই নভেম্বর দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ তাকে জামিন দেন।আদালত সূত্রে জানা গেছে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইউনুস।

পিপি ইউনুস জানান আগামী ২৫ শে নভেম্বর থেকে শরিফার অনার্স পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার বিভাগের প্রধানের জিম্মায় জামিন মঞ্জুর করেছেন। পরীক্ষা শেষে আগামী ১০ ই ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।

গত ২০ শে সেপ্টেম্বর রাত আটটার দিকে কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে শরিফাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

তৎকালীন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ঐ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে বলেছিলেন, টেকনাফের হ্নীলা থেকে তার এক আত্মীয় পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে সেগুলো তার হেফাজতে রাখা হয়।

ঐ ঘটনায় একটি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানিয়েছিল পুলিশ। তবে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তদন্তের অগ্রগতি জানা যায়নি।কলেজের মহিলা হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সে সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।হোস্টেলের নিরাপত্তা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠে।

বিষয় : অপরাধ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় জামিন পেলেন কলেজছাত্রী শরিফা

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

উচমান গনি, টেকনাফ,কক্সবাজার । 

কক্সবাজার সরকারি কলেজের মহিলা হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় গ্রেফতার গণিত বিভাগের শিক্ষার্থী শরিফা (২১) জামিন পেয়েছেন।গ্রেফতারের এক মাস ২৮ দিন পর অদ্য বুধবার ১৮ ই নভেম্বর দুপুরে কক্সবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ তাকে জামিন দেন।আদালত সূত্রে জানা গেছে অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ নজরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইউনুস।

পিপি ইউনুস জানান আগামী ২৫ শে নভেম্বর থেকে শরিফার অনার্স পরীক্ষা শুরু হবে। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার বিভাগের প্রধানের জিম্মায় জামিন মঞ্জুর করেছেন। পরীক্ষা শেষে আগামী ১০ ই ডিসেম্বর তাকে আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।

গত ২০ শে সেপ্টেম্বর রাত আটটার দিকে কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে শরিফাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছিল পুলিশ।

তৎকালীন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছিলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় ঐ অভিযান চালানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে বলেছিলেন, টেকনাফের হ্নীলা থেকে তার এক আত্মীয় পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠিয়েছিলেন। পরে সেগুলো তার হেফাজতে রাখা হয়।

ঐ ঘটনায় একটি চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথাও জানিয়েছিল পুলিশ। তবে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে তদন্তের অগ্রগতি জানা যায়নি।কলেজের মহিলা হোস্টেল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের ঘটনায় সে সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।হোস্টেলের নিরাপত্তা ও নজরদারি নিয়েও প্রশ্ন উঠে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত