ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

টেকনাফে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

টেকনাফে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার। 

দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ১৮ ই নভেম্বর ২০২৬ ইং টেকনাফ উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, তথ্য সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব উপহার প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।

বিষয় : কক্সবাজার টেকনাফ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


টেকনাফে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার। 

দেশনায়ক তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।অদ্য বুধবার ১৮ ই নভেম্বর ২০২৬ ইং টেকনাফ উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা জনাব হুমায়ূন কবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের পদ্ধতি, উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, তথ্য সংরক্ষণ এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঝে ট্যাব উপহার প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও তদারকি কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল হবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত