ঢাকা   রোববার, ০৫ জুলাই ২০২৬
দৈনিক প্রথম সকাল

বগুড়ায় জমি বিরোধে আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু,চাচা বিএনপি নেতা গ্রেফতার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 বগুড়ায় জমি বিরোধে আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু,চাচা বিএনপি নেতা গ্রেফতার
বগুড়ায় জমি বিরোধে আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু,চাচা বিএনপি নেতা গ্রেফতার

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এবং উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গত ২৫ শে জুন সম্রাটের বাবা রফিক আকন্দের সঙ্গে তার ছোট ভাই ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাধে।

অভিযোগ রয়েছে ঐ সময় আব্দুল করিম আকন্দের নেতৃত্বে হামলা হলে বাবাকে রক্ষা করতে গিয়ে সম্রাট হোসেন বাপ্পা গুরুতর আহত হন।হামলায় তার মা জোসনা বেগমও আহত হন। আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। 

ঘটনার পর সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে আব্দুল করিম আকন্দসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।পুলিশ মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।নিহতের মৃত্যুর পর আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।অন্যান্য আসামিদের গ্রেফতারেঅভিযান অব্যাহত রয়েছে।

 পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি মূলত দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে ঘটেছে।যদিও নিহত ব্যক্তি স্থানীয় জামায়াত নেতা এবং প্রধান অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা,তবে তদন্তকারীরা এটিকে রাজনৈতিক সংঘাত নয়,বরং পারিবারিক জমি বিরোধের জেরে সংঘটিত ঘটনা হিসেবে দেখছেন। 

বিষয় : সারাদেশ অপরাধ বগুড়া

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৫ জুলাই ২০২৬

বগুড়ায় জমি বিরোধে আহত জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পার মৃত্যু,চাচা বিএনপি নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে মারধরের ঘটনায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর নেতা সম্রাট হোসেন বাপ্পা (৪১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।তিনি দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি এবং উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায় গত ২৫ শে জুন সম্রাটের বাবা রফিক আকন্দের সঙ্গে তার ছোট ভাই ও স্থানীয় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষ বাধে।

অভিযোগ রয়েছে ঐ সময় আব্দুল করিম আকন্দের নেতৃত্বে হামলা হলে বাবাকে রক্ষা করতে গিয়ে সম্রাট হোসেন বাপ্পা গুরুতর আহত হন।হামলায় তার মা জোসনা বেগমও আহত হন। আহতদের প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সম্রাটের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।সেখানে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। 

ঘটনার পর সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে আব্দুল করিম আকন্দসহ একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।পুলিশ মামলার প্রধান অভিযুক্ত আব্দুল করিম আকন্দ ও তার স্ত্রীকে গ্রেফতার করেছে।নিহতের মৃত্যুর পর আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।অন্যান্য আসামিদের গ্রেফতারেঅভিযান অব্যাহত রয়েছে।

 পুলিশের ভাষ্য অনুযায়ী ঘটনাটি মূলত দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকে ঘটেছে।যদিও নিহত ব্যক্তি স্থানীয় জামায়াত নেতা এবং প্রধান অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা,তবে তদন্তকারীরা এটিকে রাজনৈতিক সংঘাত নয়,বরং পারিবারিক জমি বিরোধের জেরে সংঘটিত ঘটনা হিসেবে দেখছেন। 

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত