ঢাকা   মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

মিরপুরে ফ্যামিলি কার্ড প্রকল্পে মৌখিক-ব্যবহারিক পরীক্ষা শুরু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মিরপুরে ফ্যামিলি কার্ড প্রকল্পে মৌখিক-ব্যবহারিক পরীক্ষা শুরু
মিরপুরে ফ্যামিলি কার্ড প্রকল্পে মৌখিক-ব্যবহারিক পরীক্ষা শুরু

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে।অদ্য মঙ্গলবার ৪ ঠা আগস্ট সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।নির্ধারিত সময়ের আগেই প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে নিজ নিজ সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরীক্ষার্থীদের সুবিধার্থে ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সিরিয়াল নির্ধারণ করা হয়েছে।উপজেলা পরিষদ ভবনের পৃথক পৃথক কক্ষে আলাদা আলাদা ইউনিয়নের পরীক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে।প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক ও তদারকি কর্মকর্তারা নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করছেন।

পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা,নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে তদারকি করছেন।ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী জানান পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং ওয়ার্ড ভিত্তিক সিরিয়ালের কারণে অপেক্ষার সময়ও তুলনামূলক কম লাগছে।তারা আশা প্রকাশ করেন,যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যেই এই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে।পরীক্ষা শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

বিষয় : সারাদেশ কুষ্টিয়া মিরপুর খুলনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মিরপুরে ফ্যামিলি কার্ড প্রকল্পে মৌখিক-ব্যবহারিক পরীক্ষা শুরু

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

মোঃ মিরাজ আলী,রিপোর্টার,মিরপুর,কুষ্টিয়া।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ফ্যামিলি কার্ড প্রকল্পের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা শুরু হয়েছে।অদ্য মঙ্গলবার ৪ ঠা আগস্ট সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হন। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।নির্ধারিত সময়ের আগেই প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হয়ে নিজ নিজ সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পরীক্ষার্থীদের সুবিধার্থে ও স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সিরিয়াল নির্ধারণ করা হয়েছে।উপজেলা পরিষদ ভবনের পৃথক পৃথক কক্ষে আলাদা আলাদা ইউনিয়নের পরীক্ষার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে।প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত পরীক্ষক ও তদারকি কর্মকর্তারা নির্ধারিত নির্দেশনা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করছেন।

পরীক্ষা কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা,নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিবিড়ভাবে তদারকি করছেন।ফলে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।পরীক্ষায় অংশ নেওয়া কয়েকজন প্রার্থী জানান পুরো প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এবং ওয়ার্ড ভিত্তিক সিরিয়ালের কারণে অপেক্ষার সময়ও তুলনামূলক কম লাগছে।তারা আশা প্রকাশ করেন,যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ফ্যামিলি কার্ড প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের লক্ষ্যেই এই মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হচ্ছে।পরীক্ষা শেষে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত