ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ ইং পেলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ ইং পেলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল
ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ ইং পেলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল

আরাফাত হিমেল, রিপোর্টার,ঢাকা।

ফ্যাশন কোরিওগ্রাফিতে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা কালচারাল একাডেমি (ডিসিএ) আয়োজিত ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ইং’ অর্জন করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল।

রাজধানীর একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন তার হাতে পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নূর)।

অনুষ্ঠানে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে ৩০ জন মডেল নিয়ে একটি মনোমুগ্ধকর র‍্যাম্প শো উপস্থাপন করেন শাহরিয়ার সোহেল। এতে ২০ জন নারী ও ১০ জন পুরুষ মডেল অংশগ্রহণ করেন।

র‍্যাম্প শো প্রসঙ্গে শাহরিয়ার সোহেল বলেন, “আমাদের র‍্যাম্প শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশীয় ফ্যাশনকে তুলে ধরার চেষ্টা করেছি। নারীদের শাড়ি ও থ্রি-পিস এবং পুরুষদের পাঞ্জাবি ও ব্লেজারের মাধ্যমে দেশীয় ঐতিহ্যকে সুন্দরভাবে উপস্থাপন করেছি।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমার স্বপ্ন শুধু একটি সুন্দর র‍্যাম্প শো উপস্থাপন করা নয়; বরং বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা ও আত্মবিশ্বাস রয়েছে আমার।”

তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতি মানুষের মননশীলতা ও সৃজনশীলতাকে বিকশিত করে। তাই নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা তার অন্যতম লক্ষ্য।

এ সময় তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, সুস্থ সংস্কৃতির চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং অপসংস্কৃতি ও নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। যারা ভালো কাজ করছেন এবং সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহ ও সহযোগিতা করা প্রয়োজন।

শাহরিয়ার সোহেলের প্রত্যাশা, সুস্থ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন পরিচিতি লাভ করবে।

বিষয় : সারাদেশ মুক্তকথা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ ইং পেলেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

আরাফাত হিমেল, রিপোর্টার,ঢাকা।

ফ্যাশন কোরিওগ্রাফিতে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ঢাকা কালচারাল একাডেমি (ডিসিএ) আয়োজিত ‘ডিসিএ আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬ইং’ অর্জন করেছেন ফ্যাশন কোরিওগ্রাফার শাহরিয়ার সোহেল।

রাজধানীর একটি মিলনায়তনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অর্পণ বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন তার হাতে পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর (ভিপি নূর)।

অনুষ্ঠানে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে ৩০ জন মডেল নিয়ে একটি মনোমুগ্ধকর র‍্যাম্প শো উপস্থাপন করেন শাহরিয়ার সোহেল। এতে ২০ জন নারী ও ১০ জন পুরুষ মডেল অংশগ্রহণ করেন।

র‍্যাম্প শো প্রসঙ্গে শাহরিয়ার সোহেল বলেন, “আমাদের র‍্যাম্প শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও দেশীয় ফ্যাশনকে তুলে ধরার চেষ্টা করেছি। নারীদের শাড়ি ও থ্রি-পিস এবং পুরুষদের পাঞ্জাবি ও ব্লেজারের মাধ্যমে দেশীয় ঐতিহ্যকে সুন্দরভাবে উপস্থাপন করেছি।”

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “আমার স্বপ্ন শুধু একটি সুন্দর র‍্যাম্প শো উপস্থাপন করা নয়; বরং বাংলাদেশের ফ্যাশন ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার দৃঢ় ইচ্ছা ও আত্মবিশ্বাস রয়েছে আমার।”

তিনি আরও বলেন, সুস্থ সংস্কৃতি মানুষের মননশীলতা ও সৃজনশীলতাকে বিকশিত করে। তাই নতুন প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও সৃজনশীল সাংস্কৃতিক প্ল্যাটফর্ম তৈরি করা তার অন্যতম লক্ষ্য।

এ সময় তিনি সবার কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, সুস্থ সংস্কৃতির চর্চায় সবাইকে এগিয়ে আসতে হবে এবং অপসংস্কৃতি ও নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে। যারা ভালো কাজ করছেন এবং সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখছেন, তাদের উৎসাহ ও সহযোগিতা করা প্রয়োজন।

শাহরিয়ার সোহেলের প্রত্যাশা, সুস্থ সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নতুন পরিচিতি লাভ করবে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত