"ধানের শীষের এজেন্টের অটো ও নগদ টাকা ছিনতাই,কাঠগড়ায় স্থানীয় বিএনপি-যুবদল নেতারা"
করেসপনডেন্ট, গোবিন্দগঞ্জ,গাইবান্ধা।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে ভোট সেন্টারের ধানের শীর্ষের এজেন্টের মিশুক অটো গাড়ি ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ গত ২রা নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় পুনতাইর (গারামারা) জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আলী প্রধানের স্ত্রী মোছাঃ রূপালী বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখ করা ৫ জন আসামীর মধ্যে রয়েছে - ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউনিয়ন যুবদলের সদস্য সহ অঙ্গ সংগঠনের ৭/৮ জন নেতাকর্মী। অভিযোগে তাদের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায় ভুক্তভোগী আলী প্রধান পেশায় একজন মিশুক অটো চালক। ঘটনার দিন তিনি ধানের কারী/আটি পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড দিয়ে তার উপর হামলা চালায়।তাকে এলোপাথাড়ি মারপিট করে মাথায় গুরুতর জখম করে তার ব্যবহৃত নতুন মিশুক অটো (মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা) ও অটোতে থাকা সিজারের পাওনা ৫১,৩০০ টাকা ছিনিয়ে নেয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ভুক্তভোগীর স্ত্রী রূপালী বেগম বলেন "আমার স্বামী গরীব মানুষ, অটো চালিয়ে সংসার চালায়। ওয়ার্ড বিএনপি সভাপতি নেতৃত্বে ও যুবদল নেতারা সহ অন্যন্যা ৭/৮ জন মিলে আমার স্বামীকে মেরে গাড়ি ও টাকা ছিনতাই করেছে।আমরা গরীব বলে কি বিচার পাবো না? আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই"।পাশাপাশি ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়ছার লিংকন এমপি মহোদয় নিকট আমার অন্যায়ের বিচার চাই।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন "অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে"।এলাকার সাধারণ মানুষ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।
আপনার মতামত লিখুন