ঢাকা   বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নিঃ ডাঃ তাহের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নিঃ ডাঃ তাহের
সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নিঃ ডাঃ তাহের

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

 জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামায়াতে ইসলামী এবং সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে আছে।সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন।আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব।জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব।

তিনি বলেন সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি।মানুষের দাবি বা সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণের চাপ সৃষ্টি করার দরকার,সেটা আমরা করছি।আদ্য মঙ্গলবার ৪ ঠা আগস্ট বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ডাঃ তাহের।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সাত্তার,কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।এর আগে তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।সকালে চৌদ্দগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন।

বিষয় : সারাদেশ রাজনীতি কুমিল্লা জামায়াত

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নিঃ ডাঃ তাহের

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

 জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন জামায়াতে ইসলামী এবং সমমনা ১১ দল জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে আছে।সরকারকে সতর্ক করার আন্দোলন, জনগণকে সচেতন করার আন্দোলন।আমরা সব সময় আন্দোলনে আছি, আন্দোলনে থাকব।জাতীয় সংসদেও আমাদের দাবি আদায়ের চেষ্টা করব।

তিনি বলেন সরকার পতনের মতো চূড়ান্ত আন্দোলনের সময় এখনো হয়নি।মানুষের দাবি বা সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য যে পরিমাণের চাপ সৃষ্টি করার দরকার,সেটা আমরা করছি।আদ্য মঙ্গলবার ৪ ঠা আগস্ট বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কালিকাপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা বলেন ডাঃ তাহের।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী,জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবদুস সাত্তার,কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান প্রমুখ।এর আগে তিনি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন।সকালে চৌদ্দগ্রাম উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত