ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬
দৈনিক প্রথম সকাল

৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি শিশুকে অন্যের কাছে বিক্রি

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি শিশুকে অন্যের কাছে বিক্রি
৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি শিশুকে অন্যের কাছে বিক্রি

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে।উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।সন্তানকে হারিয়ে মা তাছলিমা আক্তার এখন পাগলপ্রায়।সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তিনি।

এ নিয়ে এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা।ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আল-আমিনের স্ত্রী।ছয় মেয়ে ও দুই ছেলের সংসারে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।

তাছলিমার অভিযোগ গত ১৮ ই জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়।ঐ সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি।

পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখতে পান,তার কোলের সন্তান আর নেই।কান্নায় ভেঙে পড়ে তাছলিমা আক্তার বলেন আমি কোনো টাকা-পয়সা চাই না।আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন।তার অভিযোগ শিশুটির খালা চক্রান্ত করে তাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।    

বিষয় : সারাদেশ কুমিল্লা শিশু

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি শিশুকে অন্যের কাছে বিক্রি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

কুমিল্লার মুরাদনগরে মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে ছয় মাস বয়সি এক শিশুকে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে খালার বিরুদ্ধে।উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর সরেরপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে।সন্তানকে হারিয়ে মা তাছলিমা আক্তার এখন পাগলপ্রায়।সন্তানকে ফিরে পেতে আকুতি জানাচ্ছেন তিনি।

এ নিয়ে এলাকার লোকজনের দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা।ভুক্তভোগী তাছলিমা আক্তার সরেরপাড় গ্রামের ওয়াজেদ মিয়ার মেয়ে এবং একই গ্রামের আল-আমিনের স্ত্রী।ছয় মেয়ে ও দুই ছেলের সংসারে হারিয়ে যাওয়া শিশুটি তাদের সর্বকনিষ্ঠ সন্তান।

তাছলিমার অভিযোগ গত ১৮ ই জুলাই বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফেরার পথে মজিদ কলেজ মাঠ এলাকায় একটি স্ট্যাম্পে তার স্বাক্ষর নেওয়া হয়।ঐ সময় তিনি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় বিষয়টি বুঝতে পারেননি।

পরে সুস্থ হয়ে বাড়িতে ফিরে দেখতে পান,তার কোলের সন্তান আর নেই।কান্নায় ভেঙে পড়ে তাছলিমা আক্তার বলেন আমি কোনো টাকা-পয়সা চাই না।আমার কোলের সন্তানকে সুস্থভাবে আমার বুকে ফিরিয়ে দিন।তার অভিযোগ শিশুটির খালা চক্রান্ত করে তাকে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন।    

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত