ঢাকা   শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কালাইয়ে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কালাইয়ে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন আটক
কালাইয়ে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন আটক

মোঃ রনি বাবু,করেসপন্ডেন্ট,কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাটের কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ ১৯ শে আগস্ট ২০২৬ ইং সোমবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।​থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও পাঁচবিবি সার্কেল স্যারের তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর (তদন্ত) দ্বয়ের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।এছাড়া পুনট ইউনিয়নের মাদাই এলাকার একটি বাঁশঝাড় থেকে জুয়া খেলার অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ওই বাঁশঝাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর হতে তাস ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ থানার নওনা গ্রামের মোঃ ওবায়দুল (৩৫) এবং একই থানার গুয়া গাড়ি গ্রামের মোঃ আসির উদ্দিন (৪০)।এ ঘটনায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করা হয়েছে।​এছাড়াও অভিযানে সন্দেহজনক আরও ০৩ জনকে গ্রেফতার করা হয়।সব মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কালাই থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয় : সারাদেশ রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কালাইয়ে বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ ১২ জন আটক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মোঃ রনি বাবু,করেসপন্ডেন্ট,কালাই,জয়পুরহাট। 

জয়পুরহাটের কালাই থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।আজ ১৯ শে আগস্ট ২০২৬ ইং সোমবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।​থানা পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা ও পাঁচবিবি সার্কেল স্যারের তত্ত্বাবধানে কালাই থানার অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর (তদন্ত) দ্বয়ের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ০৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।এছাড়া পুনট ইউনিয়নের মাদাই এলাকার একটি বাঁশঝাড় থেকে জুয়া খেলার অপরাধে ০২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে ওই বাঁশঝাড়ে অভিযান চালিয়ে জুয়ার আসর হতে তাস ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বগুড়ার শিবগঞ্জ থানার নওনা গ্রামের মোঃ ওবায়দুল (৩৫) এবং একই থানার গুয়া গাড়ি গ্রামের মোঃ আসির উদ্দিন (৪০)।এ ঘটনায় জুয়া আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলায় অজ্ঞাতনামা আরও ৮/১০ জনকে আসামী করা হয়েছে।​এছাড়াও অভিযানে সন্দেহজনক আরও ০৩ জনকে গ্রেফতার করা হয়।সব মিলিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে কালাই থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত