সংসদে ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন এমপি এম এ হান্নান
পল্লব চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।অদ্য বৃহস্পতিবার ২০ শে আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণে তিনি অংশ নেন।এ সময় তাকে ব্যালট বাক্সে ভোট প্রদান করতে দেখা যায়।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী,রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এ নির্বাচনে জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসেবে দায়িত্ব পালন করেন।দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার একাধিক প্রার্থীর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অবঃ) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার জন্য মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।ভোটগ্রহণ শেষে জাতীয় সংসদ ভবনেই ব্যালট গণনা করে ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে এম এ হান্নান সংসদ সদস্য নির্বাচিত হন।নির্বাচনে তিনি ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে জয়ী হন।
বিষয় : সারাদেশ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া
আপনার মতামত লিখুন