ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক
চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার ১৬ ই সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নাম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মৃসলিম পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম বাংলাদেশ টুডে জানিয়েছে, শিশুটি অভিযুক্তের মুদি দোকানের সামনে খেলছিল।এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠে।বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অভিযুক্তকে আটক করেন।পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় স্থানীয়রা তাকে মারধর করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে আটক করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার ১৭ ই সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনার শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে মামলার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।শিশুটির সুরক্ষা,চিকিৎসা ও ঘটনার সুষ্ঠ তদন্ত নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ।

বিষয় : সারাদেশ অপরাধ চট্রগ্রাম চাঁদপুর

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

চকলেটের প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,বৃদ্ধ আটক

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক মুদি ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার ১৬ ই সেপ্টেম্বর বিকেলে ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নাম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। আটক হাবিবুর রহমান ওই গ্রামের মৃত মৃসলিম পাটওয়ারীর ছেলে।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যম বাংলাদেশ টুডে জানিয়েছে, শিশুটি অভিযুক্তের মুদি দোকানের সামনে খেলছিল।এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠে।বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অভিযুক্তকে আটক করেন।পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় স্থানীয়রা তাকে মারধর করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে আটক করা হয়েছে।অদ্য বৃহস্পতিবার ১৭ ই সেপ্টেম্বর তাকে আদালতে পাঠানো হয়েছে।ঘটনার শিকার শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে মামলার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।শিশুটির সুরক্ষা,চিকিৎসা ও ঘটনার সুষ্ঠ তদন্ত নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত