ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

‘খাদিমপাড়ার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি’- য়ারম্যান বদরুল আজাদ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

‘খাদিমপাড়ার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি’- য়ারম্যান বদরুল আজাদ
‘খাদিমপাড়ার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি’—চেয়ারম্যান বদরুল আজাদ

করেসপনডেন্ট,সিলেট।

মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করে খাদিমপাড়া ইউনিয়নবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট সদর উপজেলার ৪ নম্বর খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ। তীব্র গরম উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষের মানববন্ধনে অংশগ্রহণ তাঁকে আবেগাপ্লুত করেছে বলে জানিয়েছেন তিনি।

গতকাল রবিবার ১লা নভেম্বর সিলেট নগরের সুরমা গেট বাইপাস পয়েন্টে আয়োজিত মানববন্ধনে প্রবীণ, তরুণসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন চেয়ারম্যান। তাঁর ভাষ্য, ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাঁর প্রতি তাঁদের ভালোবাসা ও আস্থার পরিচয় দিয়েছে। এই সমর্থন তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে।

বদরুল ইসলাম আজাদ তাঁর কৃতজ্ঞতা বার্তায় বলেন, মানুষের বিপুল উপস্থিতি ও আন্তরিক সমর্থন তাঁকে নতুন করে অনুপ্রাণিত করেছে। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও নানা বাধা উপেক্ষা করে যারা মানববন্ধনে যোগ দিয়েছেন, তাঁদের প্রতি তিনি আন্তরিকভাবে ঋণী। মানুষের এই ভালোবাসাকে তিনি কখনো ভুলবেন না।

চেয়ারম্যানের অভিযোগ সাম্প্রতিক এক্সেলসিয়র রিসোর্টের ঘটনার সঙ্গে তাঁকে জড়িয়ে একটি কুচক্রী মহল উদ্দেশ্য  প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এর মাধ্যমে তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি খাদিমপাড়া ইউনিয়নের সম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তাঁর দাবি, ওই ঘটনার সঙ্গে তাঁকে সম্পৃক্ত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

তিনি জানান মানববন্ধনে মানুষের অংশগ্রহণ ঠেকাতে বিভিন্ন গ্রামে ফোন করে লোকজনকে নিরুৎসাহিত করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। কিন্তু এসব বাধা সত্ত্বেও ইউনিয়নবাসী তাঁদের অবস্থান থেকে সরে আসেননি। বরং স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নিয়ে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। এ ঘটনাকে তিনি মানুষের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

কৃতজ্ঞতা জানিয়ে বদরুল ইসলাম আজাদ বলেন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা তাঁর দায়িত্ব। অতীতের মতো ভবিষ্যতেও ইউনিয়নবাসীর সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখবেন। এলাকার মানুষের কল্যাণ ও উন্নয়নে সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি।

তিনি আরও বলেন কোনো অপপ্রচার বা ষড়যন্ত্র যেন এলাকার মানুষের মধ্যে বিভ্রান্তি ও বিভেদ তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ইউনিয়নের স্বার্থে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, ‘খাদিমপাড়ার মানুষই আমার শক্তি, আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’ তিনি ইউনিয়নবাসীর কাছে ভবিষ্যতেও দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করেন। একই সঙ্গে সব ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করে মানুষের পাশে থাকার শক্তি চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

বিষয় : সারাদেশ সিলেট আপরাধ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

‘খাদিমপাড়ার মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি’- য়ারম্যান বদরুল আজাদ

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত