ঢাকা   শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছেন তারাগঞ্জ থানা পুলিশ

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছেন তারাগঞ্জ থানা পুলিশ
মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছেন তারাগঞ্জ থানা পুলিশ

 বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ ফেরদৌস হাসান দুখু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায় গত গভীর রাতে (আনুমানিক রাত ১২:০০ টা) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি টহল দল বালাবাড়ি বাজারে অভিযান চালায়।অভিযানকালে ওই স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ফেরদৌস হাসান দুখুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ফেরদৌস হাসান দুখু তারাগঞ্জ উপজেলার ৫ নং খালেয়া ইউনিয়নের লালচাঁদপুর সাধুপাড়া গ্রামের মোঃ সাত্তার মিয়ার ছেলে।​ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানায় আসামিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।

বিষয় : সারাদেশ অপরাধ রংপুর ইয়াবা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছেন তারাগঞ্জ থানা পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 বিশেষ প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের এক বিশেষ মাদক বিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মোঃ ফেরদৌস হাসান দুখু (২৪) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।​পুলিশ সূত্রে জানা যায় গত গভীর রাতে (আনুমানিক রাত ১২:০০ টা) গোপন সংবাদের ভিত্তিতে তারাগঞ্জ থানার একটি টহল দল বালাবাড়ি বাজারে অভিযান চালায়।অভিযানকালে ওই স্থান থেকে সন্দেহভাজন হিসেবে ফেরদৌস হাসান দুখুকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত ফেরদৌস হাসান দুখু তারাগঞ্জ উপজেলার ৫ নং খালেয়া ইউনিয়নের লালচাঁদপুর সাধুপাড়া গ্রামের মোঃ সাত্তার মিয়ার ছেলে।​ইয়াবাসহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানা পুলিশ জানায় আসামিকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে তারাগঞ্জ থানা পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ সূত্রে জানানো হয়।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত