কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেফতার ৭,হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল
মোঃ সজিব মিমা,হাতীবান্ধা,লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এদিকে হাতীবান্ধা উপজেলাতে ও অনলাইন ক্যাসিনো ও জুয়াসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি উঠেছে।
হাতীবান্ধা উপজেলায় অনলাইন জুয়া বন্ধে উপজেলা প্রশাসন ও হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে যুবসমাজকে অনলাইন জুয়ার ভয়াবহ আসক্তি থেকে রক্ষার দাবি জানাচ্ছি।
বিষয় : রংপুর লালমনিরহাট হাতীবান্ধা
আপনার মতামত লিখুন