ঢাকা   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে পিছিয়ে মেয়েরা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে পিছিয়ে মেয়েরা
জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে পিছিয়ে মেয়েরা

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

২০২৬ ইং সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীদের পেছনে ফেলেছে ছাত্ররা। ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

আজ শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা গেছে,এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন। তাদের মধ্যে পাশ করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রদের পাশের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রীদের পাশের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।

বিষয় : সারাদেশ শিক্ষার্থী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


জিপিএ-৫ অর্জনে ছেলেদের চেয়ে পিছিয়ে মেয়েরা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

২০২৬ ইং সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তবে সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীদের পেছনে ফেলেছে ছাত্ররা। ১১টি শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এ চিত্র পাওয়া গেছে।

আজ শনিবার ৩১ শে অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা গেছে,এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন।

বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রের সংখ্যা ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন। তাদের মধ্যে পাশ করেছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন। ছাত্রদের পাশের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ। অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রীর মধ্যে পাশ করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন। ছাত্রীদের পাশের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত