ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫%, আলিমে ৫৬.০৯%

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫%, আলিমে ৫৬.০৯%
জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫%, আলিমে ৫৬.০৯%!

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ।অদ্য শনিবার ৩১ শে অক্টোবর জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

ফলাফল বিবরণী অনুযায়ী সাধারণ এইচএসসি পরীক্ষায় উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪২৪ জন। এ হিসাবে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। একই পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ।প্রতিষ্ঠান ভিত্তিক ফলাফলে ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের ২৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৬ জন। পাসের হার ৫২ দশমিক ৮৮ শতাংশ। জৈন্তিয়া ডিগ্রি কলেজের ১৭২ জনের মধ্যে পাস করেছে ৫৭ জন। এ প্রতিষ্ঠানে পাসের হার ৩৩ দশমিক ১৪ শতাংশ।

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রি কলেজের ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ জন পাস করেছে। পাসের হার ৫৫ দশমিক ৮৮ শতাংশ। হযরত শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের ৩০৩ জনের মধ্যে পাস করেছে ১৪২ জন। পাসের হার ৪৬ দশমিক ৮৬ শতাংশ।এ ছাড়া রাংপানী ক্যাপ্টেন রশিদ স্কুল অ্যান্ড কলেজের সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৪৩ শতাংশ। রমজান রূপজান বাগেরখাল একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ) থেকে ৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬ জন। পাসের হার ৪৩ দশমিক ৩৩ শতাংশ।

অন্য দিকে এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪৬ জন। পাসের হার ৫২ দশমিক ৮৭ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ।প্রতিষ্ঠান দুটির মধ্যে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩ জন এবং জহরা উম্মে হেলালী টেকনিক্যাল কলেজের ১৩ জনের মধ্যে তিনজন পাস করেছে। ফলাফল বিবরণীতে বলা হয়েছে, এ দুই প্রতিষ্ঠানের যথাক্রমে ২০ ও তিনজন শিক্ষার্থীর ফলাফল আসেনি।

আলিম পরীক্ষায় উপজেলার দুটি মাদ্রাসা থেকে ৪১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৩ জন। পাসের হার ৫৬ দশমিক ০৯ শতাংশ। এ পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।প্রতিষ্ঠান ভিত্তিক হিসাবে খরিল নেজামুল উলুম ফাজিল মাদ্রাসার ১৫ জন পরীক্ষার্থীর মধ্যে আটজন এবং জৈন্তা দারুছ-ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ২৬ জনের মধ্যে ১৫ জন পাস করেছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিৎ কুমার পাল স্বাক্ষরিত ফলাফল বিবরণীটি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

সামগ্রিক ফলাফলে দেখা গেছে, জৈন্তাপুর উপজেলায় তিন ধারার পরীক্ষার মধ্যে আলিমে পাসের হার সর্বোচ্চ ৫৬ দশমিক ০৯ শতাংশ। এরপর এইচএসসি (বিএম) ৫২ দশমিক ৮৭শতাংশ এবং সাধারণ এইচএসসিতে ৪৬ দশমিক ৮৫ শতাংশ।

বিষয় : শিক্ষার্থী শিক্ষা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫%, আলিমে ৫৬.০৯%

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত