ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

নতুন নেতৃত্বের প্রত্যয়ে সুনামগঞ্জে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নতুন নেতৃত্বের প্রত্যয়ে সুনামগঞ্জে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত
নতুন নেতৃত্বের প্রত্যয়ে সুনামগঞ্জে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক,সুনামগঞ্জ। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এবং নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ৪ ঠা নভেম্বর সন্ধ্যা আট ঘটিকায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফ।অনুষ্ঠানে নবাগত নেতাকর্মী ও সচেতন নাগরিকদের স্বাগত জানানো হয়। পাশাপাশি নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন নতুন সহযোদ্ধাদের অংশগ্রহণ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদী।পারস্পরিক শ্রদ্ধা,ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে এনসিপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিষয় : সারাদেশ সুনামগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬


নতুন নেতৃত্বের প্রত্যয়ে সুনামগঞ্জে এনসিপির পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

রফিকুল ইসলাম রফিক,সুনামগঞ্জ। 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সচেতন নাগরিকদের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান এবং নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার ৪ ঠা নভেম্বর সন্ধ্যা আট ঘটিকায় সুনামগঞ্জের ঐতিহ্যবাহী শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কামরুল আরিফ।অনুষ্ঠানে নবাগত নেতাকর্মী ও সচেতন নাগরিকদের স্বাগত জানানো হয়। পাশাপাশি নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেওয়া হয়।

এ সময় দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন বলেন নতুন সহযোদ্ধাদের অংশগ্রহণ দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদী।পারস্পরিক শ্রদ্ধা,ঐক্য, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে এনসিপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে নবগঠিত সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত