ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার,সুনামগঞ্জ। 

করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার ৮ ই  নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ,একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান,বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি,সমবায়ী,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় একটি কার্যকর মাধ্যম।তারা আরও বলেন সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য।

এসব মূল্যবোধ ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালনা করা গেলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

বিষয় : সুনামগঞ্জ সিলেট দোয়ারাবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

দোয়ারাবাজার,সুনামগঞ্জ। 

করবো সমবায়,গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ ইং উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অদ্য রবিবার ৮ ই  নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ফাতেমা জান্নাত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার,উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন,বিআরডিবির সাবেক চেয়ারম্যান ডাঃ শফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মুমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ,একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমান,বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সমিতির প্রতিনিধি, নারী প্রতিনিধি,সমবায়ী,রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং গ্রামীণ জনপদের আর্থসামাজিক উন্নয়নে সমবায় ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী কাজে ব্যবহার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় একটি কার্যকর মাধ্যম।তারা আরও বলেন সমবায়ের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও ঐক্য।

এসব মূল্যবোধ ধারণ করে সমবায় কার্যক্রম পরিচালনা করা গেলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে।এ জন্য সমবায় সমিতিগুলোকে আরও শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত