ঢাকা   রোববার, ০৮ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

​কুমিল্লার বুড়িচং উপজেলায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।অদ্য রবিবার ৮ ই নভেম্বর বুড়িচং থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন-বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহম্মেদ (৪৮) এবং বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জামাল খান (৪৬)।

​থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে।তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় জিআর -৩৬৯/২৬ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে।​উক্ত মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের 

মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিষয় : রাজনীতি কুমিল্লা আওয়ামীলীগ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ০৮ নভেম্বর ২০২৬


কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সুমন আহমেদ,বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল,কুমিল্লা। 

​কুমিল্লার বুড়িচং উপজেলায় সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় স্থানীয় আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।অদ্য রবিবার ৮ ই নভেম্বর বুড়িচং থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।

​গ্রেফতারকৃতরা হলেন-বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল আহম্মেদ (৪৮) এবং বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত হামিদ খানের ছেলে ও বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. জামাল খান (৪৬)।

​থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে আটক করে।তাঁদের বিরুদ্ধে বুড়িচং থানায় জিআর -৩৬৯/২৬ নম্বর মামলা নথিভুক্ত করা হয়েছে।​উক্ত মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় গুরুতর অভিযোগ আনা হয়েছে।


​ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের 

মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।







দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত