ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বাখরাবাদে মীর ফজলে রাব্বীর প্রত্যাবর্তন, জনমনে তীব্র অসন্তোষ


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাখরাবাদে মীর ফজলে রাব্বীর প্রত্যাবর্তন, জনমনে তীব্র অসন্তোষ
বাখরাবাদে মীর ফজলে রাব্বীর প্রত্যাবর্তন, জনমনে তীব্র অসন্তোষ

সাগর দেবনাথ,কুমিল্লা। 

কুমিল্লার বাখরাবাদে আবারও আওয়ামী দোসর প্রকৌশলী মীর ফজলে রাব্বীর যোগদানকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত এই প্রকৌশলীর পুনরায় যোগদান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী, ফ্যাসিবাদের সহযোগী হিসাবে এই কর্মকর্তা নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলো বলে জানা গেছে।এছাড়াও নিজেকে বিভিন্ন নেতার আত্মীয় বলে প্রভাব খাটাতেন কুমিল্লা বাখরাবাদে। চলতি মাসে কুমিল্লা বাখরাবাদ অফিসে 

ব্যবস্থাপক পদে বিক্রয় শাখা (উপজেলা-১, কুমিল্লা) এ যোগদান করে। এর আগে বাখরাবাদ কুমিল্লা অফিস থেকে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে চাঁদপুর অফিসে প্রেরণ করে। মাত্র এক বছরের মাথায় তদবির চালিয়ে আবারো কুমিল্লা অফিসে যোগদান করেন। 

অভিযোগ রয়েছে অতীতে তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও কীভাবে আবারও তিনি দায়িত্বে ফিরেছেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তার পুনরায় যোগদানের সিদ্ধান্তের পেছনে কারা রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

স্থানীয় সচেতন মহলের দাবি অতীত কর্মকাণ্ড, দায়িত্ব পালনের স্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগ থাকলে সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।তাদের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এসব অভিযোগ খতিয়ে দেখেছে? নাকি সবকিছু উপেক্ষা করেই তাকে পুনরায় যোগদানের সুযোগ দেওয়া হয়েছে?

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ওয়েবসাইট এ দেয়া নাম্বার এ কল দিলে প্রকৌশলী মীর ফজলে রাব্বী'র ফোনে অন্য একজন কর্মকর্তা রিসিভ করে বলেন তিনি এখন কুমিল্লা অফিসে। এটি চাঁদপুর ব্রাঞ্চের নাম্বার।এবিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ এর মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

বিষয় : সারাদেশ কুমিল্লা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বাখরাবাদে মীর ফজলে রাব্বীর প্রত্যাবর্তন, জনমনে তীব্র অসন্তোষ

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সাগর দেবনাথ,কুমিল্লা। 

কুমিল্লার বাখরাবাদে আবারও আওয়ামী দোসর প্রকৌশলী মীর ফজলে রাব্বীর যোগদানকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে ক্ষোভ ও অসন্তোষ। আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত এই প্রকৌশলীর পুনরায় যোগদান নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী, ফ্যাসিবাদের সহযোগী হিসাবে এই কর্মকর্তা নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিলো বলে জানা গেছে।এছাড়াও নিজেকে বিভিন্ন নেতার আত্মীয় বলে প্রভাব খাটাতেন কুমিল্লা বাখরাবাদে। চলতি মাসে কুমিল্লা বাখরাবাদ অফিসে 

ব্যবস্থাপক পদে বিক্রয় শাখা (উপজেলা-১, কুমিল্লা) এ যোগদান করে। এর আগে বাখরাবাদ কুমিল্লা অফিস থেকে নানা অনিয়ম ও দুর্নীতির দায়ে তাকে চাঁদপুর অফিসে প্রেরণ করে। মাত্র এক বছরের মাথায় তদবির চালিয়ে আবারো কুমিল্লা অফিসে যোগদান করেন। 

অভিযোগ রয়েছে অতীতে তার কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও কীভাবে আবারও তিনি দায়িত্বে ফিরেছেন, তা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তার পুনরায় যোগদানের সিদ্ধান্তের পেছনে কারা রয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

স্থানীয় সচেতন মহলের দাবি অতীত কর্মকাণ্ড, দায়িত্ব পালনের স্বচ্ছতা এবং অনিয়মের অভিযোগ থাকলে সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।তাদের প্রশ্ন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি এসব অভিযোগ খতিয়ে দেখেছে? নাকি সবকিছু উপেক্ষা করেই তাকে পুনরায় যোগদানের সুযোগ দেওয়া হয়েছে?

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ওয়েবসাইট এ দেয়া নাম্বার এ কল দিলে প্রকৌশলী মীর ফজলে রাব্বী'র ফোনে অন্য একজন কর্মকর্তা রিসিভ করে বলেন তিনি এখন কুমিল্লা অফিসে। এটি চাঁদপুর ব্রাঞ্চের নাম্বার।এবিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ এর মুঠোফোনে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত