বিসিএস প্রশাসন একাডেমির ৫৬তম ফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন শিবু দাস
সিহাব আলম সম্রাট,রাজশাহী।
বিসিএস প্রশাসন একাডেমিতে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) জন্য আয়োজিত দুই সপ্তাহব্যাপী ৫৬তম ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শিবু দাস। তাঁর এই অসাধারণ সাফল্যে পেশাগত অঙ্গনে আনন্দের জোয়ার বইছে এবং সহকর্মীরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট অতিথিরা তাঁর এই কৃতিত্বের প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী করে গড়ে তুলতে বিসিএস প্রশাসন একাডেমি নিয়মিত এ ধরনের বিশেষ ফিটলিস্ট প্রশিক্ষণের আয়োজন করে থাকে। দেশসেরা ও মেধাবী কর্মকর্তাদের এই প্রশিক্ষণ কোর্সে শিবু দাসের দ্বিতীয় স্থান অর্জন প্রশাসন ক্যাডারে তাঁর কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল স্বীকৃতি।
আপনার মতামত লিখুন