ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

সিহাব আলম সম্রাট,রাজশাহী। 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।আলোচনার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভা সিজান আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিশেষ অতিথি পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্য বলেন,"ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি আরো বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান"।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু),বিএনপি নেতা গাজী মাস্টার,এনামুল হাজী, হজরত আলী,সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বাবু,রাসেল সরকার, আব্দুস সোবহান মন্ডল, সাজাহান সরদার, সেন্টু, ইউনিয়ন কৃষক দলের রায়হান সরদার হিরো, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাদেক বাচ্চু,বিশাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিষয় : বিএনপি রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image

সিহাব আলম সম্রাট,রাজশাহী। 

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।আলোচনার শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত আলোচনা সভা সিজান আবদুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও বিশেষ অতিথি পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ এবং বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল রাজ্জাক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল তার বক্তব্য বলেন,"ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি আরো বলেন, দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা জানান এবং নেতাকর্মীদের সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান"।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু),বিএনপি নেতা গাজী মাস্টার,এনামুল হাজী, হজরত আলী,সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন বাবু,রাসেল সরকার, আব্দুস সোবহান মন্ডল, সাজাহান সরদার, সেন্টু, ইউনিয়ন কৃষক দলের রায়হান সরদার হিরো, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাদেক বাচ্চু,বিশাল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত