ঢাকা   সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা
বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা

মোঃ আবু সাঈদ,বাঘা,রাজশাহী। 

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে নাসির নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।

অদ্য রবিবার ১৫ ই নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত নাসিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে পাওয়া ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।

বিষয় : অপরাধ রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


বাঘায় ভেজাল গুড় উৎপাদন,এক লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ আবু সাঈদ,বাঘা,রাজশাহী। 

রাজশাহীর বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের দায়ে নাসির নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়েছে।

অদ্য রবিবার ১৫ ই নভেম্বর সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় নাসিরের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত নাসিরকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সেখানে পাওয়া ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম বিনষ্ট করা হয়।

অভিযানে নেতৃত্বদানকারী বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, খাদ্যপণ্যে ভেজাল মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন ভেজাল গুড় উৎপাদন, মজুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় ভেজাল বিরোধী অভিযান চলমান থাকবে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত