টেকনাফে সাংবাদিক আলমগীর আকাশের উপর হামলার অভিযোগ,জড়িতদের গ্রেফতারের দাবি
উচমান গনি,টেকনাফ কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফে সাংবাদিক আলমগীর আকাশের উপর চিহ্নিত কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সদস্যদের হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযোগ অনুযায়ী চিহ্নিত কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সদস্যরা সাংবাদিক আলমগীর আকাশের উপর হামলা চালায়।একজন সাংবাদিকের ইইউপর এ ধরনের হামলার ঘটনা শুধু ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকি নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রশাসনের দায়িত্ব।তাই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান, সাংবাদিক আলমগীর আকাশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কিশোর গ্যাং,ছিনতাইকারী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
আপনার মতামত লিখুন