ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বড় মাছের টানে পাঁচশিরায় জনস্রোত, নবান্নের মেলায় মিলন ঘটল ৮০ গ্রামের মানুষের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বড় মাছের টানে পাঁচশিরায় জনস্রোত, নবান্নের মেলায় মিলন ঘটল ৮০ গ্রামের মানুষের
বড় মাছের টানে পাঁচশিরায় জনস্রোত, নবান্নের মেলায় মিলন ঘটল ৮০ গ্রামের মানুষের

মোঃ সুমন মন্ডল,কালাই,জয়পুরহাট।

গ্রামবাংলার ঐতিহ্য, নতুন ফসলের ঘ্রাণ আর বড় মাছ কেনার আনন্দ - সবকিছুকে ঘিরে উৎসবের জনপদে পরিণত হয়েছে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজার। নবান্নের আনন্দকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। বিশাল আকৃতির মাছের বাহারি সমারোহ দেখতে এবং পছন্দের মাছ কিনতে ভোর থেকেই বাজারে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। শুধু কালাই নয়, আশপাশের প্রায় ৮০টি গ্রামের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

অদ্য বুধবার ১৮ ই নভেম্বর সূর্য ওঠার আগেই শুরু হয়মেলার মূল আয়োজন। রাত পেরিয়ে ভোর হতে না হতেই বিভিন্ন এলাকার মাছ ব্যবসায়ীরা পিকআপ, ট্রাক ও ভটভটিতে করে মাছ নিয়ে হাজির হন পাঁচশিরা বাজারে।একের পর এক মাছভর্তি যানবাহন পৌঁছানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়। বাজারের প্রতিটি মাছের দোকানে চলে দরদাম, পছন্দ-অপছন্দ আর কেনাবেচার ব্যস্ততা।কারও লক্ষ্য পরিবারের জন্য বড় মাছ কেনা, আবার কেউ এসেছেন মেলার বিশাল মাছগুলো একনজর দেখতে।

মেলার প্রতিটি দোকানেই সাজানো হয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির মাছ।রুই, কাতলা, মৃগেল,চিতল,বিগহেড, সিলভার কার্প,ব্ল্যাক কার্প, গ্রাস কার্প,পাঙ্গাস ও কালবাউশসহ বিভিন্ন মাছের সমাহার ক্রেতাদের দৃষ্টি কাড়ছে।কয়েক কেজি ওজনের মাছের পাশাপাশি রয়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির মাছ।প্রজাতি ও আকার অনুযায়ী প্রতি কেজি মাছের দাম চাওয়া হচ্ছে ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত।বড় মাছের সামনে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছেন, আবার কেউ দরদাম শেষে কিনে নিচ্ছেন পছন্দের মাছ।

এ মেলার পেছনে রয়েছে গ্রামীণ জীবনের দীর্ঘদিনের পারিবারিক রীতি।নবান্নে নতুন ধান ঘরে উঠার পর আত্মীয়স্বজন ও মেয়েজামাইদের দাওয়াত করে আপ্যায়ন করার প্রচলন রয়েছে এ অঞ্চলে। আর সেই আপ্যায়নের আয়োজনে বড় মাছের পদ যেন বাড়তি মর্যাদার বিষয়। তাই মেলায় জামাইদের মাছ কেনার আগ্রহ থাকে বিশেষভাবে চোখে পড়ার মতো। বড় মাছ কেনাকে ঘিরে চলে পরিবারের সদস্যদের মধ্যে আলোচনা, আনন্দ আর এক ধরনের মধুর প্রতিযোগিতা।

স্থানীয়দের মতে প্রতিবছর অগ্রহায়ণ মাসের ২ তারিখে নবান্ন উৎসব উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এ আয়োজন এখন এলাকার মানুষের কাছে উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। মাত্রাই, বিয়ালা,সোমশিরা, শালগুন,গাড়ইল,দুধাইল,কাশিপুর, হাতিয়র,মাদারপুর,জিন্দারপুর, হারুঞ্জা,পুনট,বেগুনগ্রাম ও পাঁচগ্রামসহ আশপাশের প্রায় ৭০ থেকে ৮০টি গ্রামের মানুষ মেলায় অংশ নেন।অনেকের কাছে এ দিনটি আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাতেরও বিশেষ উপলক্ষ।

মাছের দোকান ঘিরে মেলার অন্য অংশেও তৈরি হয়েছে উৎসবের আবহ। বিভিন্ন পণ্যের অস্থায়ী দোকান, খাবারের স্টল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পসরা বসেছে বাজারের বিভিন্ন স্থানে। পরিবারের সদস্যদের নিয়ে মেলায় আসা মানুষ মাছ কেনার পাশাপাশি ঘুরে দেখছেন দোকানপাট। শিশু-কিশোরদের আনন্দ আর মানুষের কোলাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রাণবন্ত থাকছে বাজার। মেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদেরও বেচাকেনা বাড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা বদলালেও পাঁচশিরার মাছের মেলার ঐতিহ্য হারিয়ে যায়নি। বছরের একটি নির্দিষ্ট দিনকে ঘিরে এতগুলো গ্রামের মানুষের এক জায়গায় মিলিত হওয়া এ অঞ্চলের সামাজিক বন্ধন ও গ্রামীণ সম্প্রীতির পরিচয় বহন করে। এ মেলাকে ঘিরে অনেক পরিবারের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘদিনের স্মৃতি ও আবেগ। তাই প্রতিবছর নবান্ন এলেই মানুষের অপেক্ষা থাকে পাঁচশিরার মাছের মেলার জন্য।

নতুন ধানের আনন্দ থেকে শুরু করে বড় মাছ কেনার ব্যস্ততা, জামাই আপ্যায়নের প্রস্তুতি থেকে আত্মীয়স্বজনের মিলন- সব মিলিয়ে পাঁচশিরার মাছের মেলা এখন কালাই অঞ্চলের এক স্বতন্ত্র লোকজ উৎসব। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধারণ করে এ আয়োজন শুধু বেচাকেনার মধ্যে সীমাবদ্ধ নেই; বরং প্রজন্ম থেকে প্রজন্মে বাঙালির সংস্কৃতি, সম্প্রীতি ও শেকড়ের বন্ধন ছড়িয়ে দেওয়ার এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছে।

বিষয় : রাজশাহী কালাই জয়পুরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বড় মাছের টানে পাঁচশিরায় জনস্রোত, নবান্নের মেলায় মিলন ঘটল ৮০ গ্রামের মানুষের

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত