ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

রহমত আরিফ,ঠাকুরগাঁও। 

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য বুধবার ১৮ ই নভেম্বর সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করে।আটক রাকিব ইসলাম গৌরীপুর এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।অভিযানকালে তার কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রাকিব ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : সারাদেশ রংপুর ঠাকুরগাঁও

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ঠাকুরগাঁওয়ে টাপেন্টাডল সেবনের সময় যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

রহমত আরিফ,ঠাকুরগাঁও। 

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল সেবনরত অবস্থায় মোঃ রাকিব ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য বুধবার ১৮ ই নভেম্বর সকালে ঠাকুরগাঁও সদর থানাধীন গৌরীপুর বলাকা উদ্যান এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,ঠাকুরগাঁও এ অভিযান পরিচালনা করে।আটক রাকিব ইসলাম গৌরীপুর এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে।অভিযানকালে তার কাছ থেকে চার পিস টাপেন্টাডল উদ্ধার করা হয়।

পরে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক রাকিব ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মাদক নির্মূলে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত