কাশিয়ানীতে বিএনপির কার্যালয়, গ্রামীণ ব্যাংক ভাংচুর-আগুন
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ।
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এ সময় গ্রামীণ ব্যাংকের কাশিয়ানী উপজেলা শাখায় ভাংচুর ও কাগজপত্রে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি দোকানেও ভাংচুর করা হয়েছে।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ,যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অদ্য বুধবার ১৮ ই নভেম্বর বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলা সদরের বাসস্ট্যান্ড, ঘোনাপাড়া ও এলাকায় এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়।এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক,রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাংচুর করে।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোঃ সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
আপনার মতামত লিখুন