ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠের আলোচনায় আবুল কালাম আজাদ,সরগরম বাদাঘাট


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠের আলোচনায় আবুল কালাম আজাদ,সরগরম বাদাঘাট
চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠের আলোচনায় আবুল কালাম আজাদ, সরগরম বাদাঘাট

আমির হোসেন,সুনামগঞ্জ।  

‎​সুনামগঞ্জ তাহিরপুর ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ভোট হবে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে।‎‎স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।  

‎​দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।  

‎​রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  

‎​এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মতে,ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে আবুল কালাম আজাদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

‎​অন্যদিকে আবুল কালাম আজাদ জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং বাদাঘাট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাবেন।

বিষয় : সুনামগঞ্জ সিলেট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠের আলোচনায় আবুল কালাম আজাদ,সরগরম বাদাঘাট

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

আমির হোসেন,সুনামগঞ্জ।  

‎​সুনামগঞ্জ তাহিরপুর ‎আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বাদাঘাট ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা। এদিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ভোট হবে ১৩১ উপজেলায় ১০২৬টি ইউনিয়নে।‎‎স্থানীয় রাজনৈতিক মহল এবং সাধারণ ভোটারদের মাঝে এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ।  

‎​দীর্ঘদিন ধরে রাজপথের রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এই নেতা তৃণমূল পর্যায়ে বেশ জনপ্রিয়। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি বাদাঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং পরবর্তীতে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।  

‎​রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা। বর্তমানে তিনি ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।  

‎​এলাকার সাধারণ মানুষ ও তরুণ প্রজন্মের মতে,ক্লিন ইমেজ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতার কারণে আবুল কালাম আজাদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার চেয়ে এগিয়ে আছেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তাঁর মতো যোগ্য ও শিক্ষিত নেতৃত্ব প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় ভোটাররা।

‎​অন্যদিকে আবুল কালাম আজাদ জানান, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত এবং বাদাঘাট ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে কাজ করে যাবেন।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত