ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম,জোড়াতালিতে চলছে অফিস

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম,জোড়াতালিতে চলছে অফিস
বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম,জোড়াতালিতে চলছে অফিস

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা। 

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম। প্রধান শিক্ষক সংকটের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে কর্মকর্তা-কর্মচারীর স্বল্পতা।ফলে উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম চলছে অনেকটা জোড়াতালি দিয়ে।

 উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায় বারহাট্টা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১০৯টি থাকলেও শূন্য রয়েছে ৬১টি পদ। অর্থাৎ অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে নেই নিয়মিত প্রধান শিক্ষক। অন্যদিকে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ ৫৫৮টি,যার মধ্যে শূন্য রয়েছে ২২টি। ফলে শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়গুলোর স্বাভাবিক পাঠদান কার্যক্রম পরিচালনায় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।শুধু বিদ্যালয় পর্যায়েই নয়,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও রয়েছে তীব্র জনবল সংকট।অফিসটিতে চারজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র দুজন।

অভিযোগ রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিও) শিউলি দাস যোগদানের পর থেকেই প্রেষণে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিজি অফিস) দায়িত্ব পালন করছেন। এতে বারহাট্টা উপজেলায় নতুন করে শিক্ষা কর্মকর্তা পদায়ন করা সম্ভব হচ্ছে না বলে সংশ্লিষ্টদের অভিযোগ।

এদিকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জিয়াউল হককে অতিরিক্ত উপজেলা শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করতে হচ্ছে।অতিরিক্ত দায়িত্ব সামলাতে গিয়ে তাঁকে হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী কাঠামোতেও রয়েছে ঘাটতি। অফিসে মোট পাঁচজন কর্মচারী থাকার কথা থাকলেও হিসাব সহকারী ও উচ্চমান সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।

এছাড়া অফিস সহকারীর দুটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন।সীমিত জনবল দিয়ে অতিরিক্ত দায়িত্ব সামলে কোনোমতে চলছে অফিসের দৈনন্দিন কার্যক্রম।বারহাট্টায় কর্মরত বেশ কয়েকজন সহকারী শিক্ষক জানান উপজেলা প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট, সহকারী শিক্ষকের শূন্য পদ এবং উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীর ঘাটতি - সব মিলিয়ে বারহাট্টার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিরূপ প্রভাব পড়ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং প্রেষণে থাকা কর্মকর্তাকে নিয়মিত দায়িত্বে ফিরিয়ে এনে নতুন কর্মকর্তা পদায়ন করা জরুরি বলে দাবী তাদের।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জিয়াউল হক বলেন আমি কি যে চাপে আছি বলে বুঝাতে পারব না। সব কাজের চাপ আমার একা সামলাতে হয়।আমার নিজেরও দাবী বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পর্যাপ্ত জনবল দেওয়া হোক।নেত্রকোনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মাহবুব জামান বলেন এটা আসলে আমাদের কিছু করার নেই।কারণ উপরে মহল থেকে তাকে এভাবে দায়িত্ব দেওয়া হয়েছে। একজন টিও র অভাবে শিক্ষা ব্যবস্থা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। তাই একজন টিও থাকলে প্রশাসনিক কার্যক্রম আরো শক্তিশালী হয়ে উঠে। আমরাও চাই স্থায়ী একজন টিও বারহাট্টা উপজেলায় দেওয়া হোক।

বিষয় : সারাদেশ শিক্ষার্থী শিক্ষা নেত্রকোনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বারহাট্টায় তীব্র জনবল সংকটে ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম,জোড়াতালিতে চলছে অফিস

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত