ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন
গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বেলা সাড়ে ১০টার দিকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে ভাংচুর ও আগুন দিয়েছে  আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা

গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়ক গুলোতে যান চলাচল একেবারেই কম এবং  দোকানপাট বন্ধ রয়েছে। 

অদ্য বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।  এছাড়া গোপালগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতেও  ব্যারিকেড দেওয়া হয়েছে।ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরিন সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। 

এছাড়া, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।গতকাল বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে

বিষয় : রাজনীতি গোপালগঞ্জ

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সাইফুল ইসলাম,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কাশিয়ানীতে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ককটেল নিক্ষেপ, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বেলা সাড়ে ১০টার দিকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এছাড়া মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে ভাংচুর ও আগুন দিয়েছে  আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকরা

গোপালগঞ্জে রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরের ভেতরের সড়ক গুলোতে যান চলাচল একেবারেই কম এবং  দোকানপাট বন্ধ রয়েছে। 

অদ্য বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধকারীরা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।  এছাড়া গোপালগঞ্জের অভ্যন্তরীণ সড়কগুলোতেও  ব্যারিকেড দেওয়া হয়েছে।ভোর থেকেই গোপালগঞ্জ শহর ও অভ্যন্তরিন সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে কেউ বের হচ্ছে না। শহরের দোকানপাট বন্ধ রয়েছে। 

এছাড়া, গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে রাস্তার উপর গাছের গুড়ি ফেলে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।গতকাল বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোনো নিরাপত্তা চৌকি দেখা যায়নি। তবে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত