ঢাকা   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব
বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা। 

নেত্রকোনার বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাটলী এলাকায় তাঁর বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা।একই রাতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ইমরান হোসেন সুমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য।

তিনি দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সুমন।তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ২০২৪ ইং সালের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের জাফলংয়ে সুমনের বাড়ি ও কারখানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐ সময় কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের কয়েকটি ক্রাশার মেশিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছিলেন সুমন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতের হামলায় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়।একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ,রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনার বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিষয় : সারাদেশ রাজনীতি আওয়ামীলীগ ময়মনসিংহ নেত্রকোনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর,একই রাতে একাধিক নেতার বাড়িতে তাণ্ডব

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সোহেল খান দূর্জয়,নেত্রকোনা। 

নেত্রকোনার বারহাট্টায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ইমরান হোসেন সুমনের বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পাটলী এলাকায় তাঁর বাসায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে দুর্বৃত্তরা।একই রাতে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।ইমরান হোসেন সুমন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য।

তিনি দাবি করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সুমন।তবে এ বিষয়ে স্থানীয় বিএনপির কোন নেতার বক্তব্য পাওয়া যায়নি।এর আগে ২০২৪ ইং সালের ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিলেটের জাফলংয়ে সুমনের বাড়ি ও কারখানায় হামলা,ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐ সময় কারখানার যন্ত্রপাতি খুলে নিয়ে যাওয়ার পাশাপাশি কোটি টাকা মূল্যের কয়েকটি ক্রাশার মেশিন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছিলেন সুমন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার রাতের হামলায় বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী শাখাওয়াত হোসেনের মার্কেটের দোকানপাটে হামলা ও ভাঙচুর করা হয়।একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।এ সময় আমিরুল ইসলামের ছোট ভাই দুলালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, আওয়ামী লীগ নেতা লুতফর রহমান চঞ্চল,সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও হাসমত মোল্লার বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। হাসমত মোল্লার দোকান এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক উত্তম সাহার ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক ইমরান হাসান সাকিব, যুগ্ম আহ্বায়ক নওশাদ হাসান সন্দীপ,রাজীব ও সেজান মোল্লার বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় বিএনপির কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, এসব ঘটনার বিষয়ে তাঁর কাছে কেউ অভিযোগ করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাগুলো সম্পর্কে জানতে পেরেছেন। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।তিনি আরও বলেন কেউ অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত