ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

আবু মুসা,কক্সবাজার। 

সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায়,পেশাগত মানোন্নয়ন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেতৃবৃন্দ।একই সঙ্গে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরে এ অঞ্চলের পরিচিতি আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

অদ্য শুক্রবার ২৭ শে নভেম্বর ২০২৬ ২০২৬ ইং সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ হলরুমে জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি মুহাম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই সাংবাদিক সংগঠনের জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠানটি সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের।তবে জরুরি কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। এ জন্য আয়োজকদের কাছে দুঃখ প্রকাশ করে নবনির্বাচিত কমিটির প্রতি শুভকামনা জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে আমন্ত্রিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহিনও পারিবারিক জরুরি কারণে সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তিনি ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখা এবং পেশাগত সংকটে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মো. আলমগীর গনি।

উদ্বোধকের বক্তব্যে মোঃ আলমগীর গনি এবং প্রধান আলোচক হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।তাঁরা বলেন সাংবাদিকদের কল্যাণ ও সংগঠনের স্বার্থে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা আরও বলেন কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটনশিল্পের সম্ভাবনা এবং উন্নয়ন কর্মকাণ্ড বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ-বিদেশে তুলে ধরতে হবে। এতে আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজারের পরিচিতি বাড়বে এবং পর্যটনশিল্পের বিকাশ ত্বরান্বিত হবে।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা স্থানীয় সাংবাদিকদের পেশাদারিত্বের প্রশংসা করেন এবং দায়িত্বশীল,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. ওসমান গনি (ইলি) ও সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপালী সৈকতের ব্যবস্থাপনা সম্পাদক আ.স.ম. জাহেদুল হক নাহিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিকুর রহমান আজাদ,সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম হোসাইন আহমদ,চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নূরুল কবির, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, কক্সবাজার জেলা মহিলা দলের সভাপতি নাছিমা আক্তার বকুল এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফওয়ানুল করিমসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও অতিথিরা।

বক্তারা নবনির্বাচিত কক্সবাজার জেলা কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা ও বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিষয় : সারাদেশ চট্রগ্রাম কক্সবাজার

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

কক্সবাজারে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত