সভাপতি নজরুল,সম্পাদক কলিম - টেকনাফ সাংবাদিক সংস্থার নতুন কমিটি ঘোষণা
উচমান গনি, টেকনাফ,কক্সবাজার।
কক্সবাজারের টেকনাফে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা শাখার ১৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।২০২৬-২০২৮ ইং মেয়াদে দুই বছরের জন্য অনুমোদিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রূপালী সৈকতের প্রতিনিধি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই পত্রিকার প্রতিনিধি মোঃ কলিম।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গনি,মহাসচিব মঞ্জুর হোসেন ও সহ-সভাপতি আতিকুর রহমান আজাদের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর মধ্য দিয়ে টেকনাফ উপজেলা শাখার নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক কার্যক্রমের স্বীকৃতি মিলেছে।
অনুমোদিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন - সহ-সভাপতি সব্বির আহমদ (দৈনিক সময়ের দেশ), নুরুল আবছার (দৈনিক জবাবদিহি) ও এস কে জাফর আলম (দৈনিক কুমিল্লা প্রতিচ্ছবি),যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (দৈনিক জনতার খবর); সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ (দৈনিক মানবাধিকার প্রতিদিন),মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস (দৈনিক আজকের দিগন্ত); প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হোসাইন (দৈনিক সংবাদ ৭১),দপ্তর সম্পাদক মোঃ হোসাইন আর্ট (দৈনিক সকালের শিরোনাম),অর্থ সম্পাদক কামরুল ইসলাম (দৈনিক নতুন আশা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন (দৈনিক পরিবর্তন সংবাদ),পাঠাগার বিষয়ক সম্পাদক মাজিবুল হক (দৈনিক বাংলাদেশ প্রতিনিয়ত); তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু মূসা (দৈনিক কক্সবাজার দর্পণ)।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুরুল হোসাইন (দৈনিক আমার বাংলা) ও সাদ্দাম হোসেন সাজ্জাদ (দৈনিক গণমুক্তি)। সদস্য হিসেবে রয়েছেন মো. আকতার হোসেন আশিক (দৈনিক আজকের খবর),মোঃ শফিক (দৈনিক দেশ আমার) এবং মোঃ রায়হান ইসলাম (দৈনিক এশিয়া বার্তা)।
উল্লেখ্য জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ ইং সালের ১২ ই ফেব্রুয়ারি মুহম্মদ আলতাফ হোসেনের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার,ঐক্য ও কল্যাণ প্রতিষ্ঠায় কাজ করে আসছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ টেকনাফে সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা,সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং গণমাধ্যমকর্মীদের।
আপনার মতামত লিখুন