যশোরে সাড়ে তিন কোটি টাকার স্বর্নবারসহ আটক ৩
মালিকুজ্জামান কাকা,যশোর।
যশোরে তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ন বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের ৪৯ ব্যাটালিয়ন সদস্যরা।অদ্য শুক্রবার ২৭ শে নভেম্বর ২০২৬ ইং ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালায় ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল। এ সময় ৪৯ বিজিবির এক নম্বর গেটের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হচ্ছে সাতক্ষীরা কলারোয়া উপজেলার ভাটিয়ালির আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছির আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুরের নজরুল ইসলামের ছেলে হেদায়রু রহমান (৩৮)।
বিজিবি জানায় আটক ব্যক্তিদের শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় এক হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্নবার পাওয়া যায়।এ ছাড়া সাত হাজার টাকা মূল্যের ২৩ গ্রাম রুপা, একটি প্রাইভেট কার,চারটি ফোন,দুটি হাতঘড়ি ও নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে এসব স্বর্নবার নিয়ে যাচ্ছিলো তারা।তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
আপনার মতামত লিখুন