ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

অভিযোগের সংবাদ প্রকাশের পর সহকারী কমিশনার (ভুমি)'র দালিলিক প্রমাণ উপস্থাপনসহ লিখিত জবাব প্রদান

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভিযোগের সংবাদ প্রকাশের পর সহকারী কমিশনার (ভুমি)'র দালিলিক প্রমাণ উপস্থাপনসহ লিখিত জবাব প্রদান
অভিযোগের সংবাদ প্রকাশের পর সহকারী কমিশনার (ভুমি)'র দালিলিক প্রমাণ উপস্থাপনসহ লিখিত জবাব প্রদান

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

গত ১৬ ই নভেম্বর ২০২৬ ইং তারিখে দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও অনলাইন পোর্টালে  "হাতীবান্ধায় সহকারী কমিশনার (ভূমি)'র বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জোরপূর্বক জরিমানা আদায়ের অভিযোগ" শিরোনামে সংবাদ প্রকাশের পর হাতীবান্ধা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব রন্টি পোদ্দার তোর লিখিত জবাব প্রদান করেছেন। 

তার লিখিত জবাবে তিনি উল্লেখ করেছেনঃ- 

লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি জমি ও নদীতীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।এ ঘটনায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা, আটক,অর্থ পরিশোধ এবং মুক্তি দেওয়ার প্রক্রিয়া নিয়ে অভিযোগ উত্থাপিত হলে তার লিখিত জবাব দিয়েছেন সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) রন্টি পোদ্দার।জবাবে তিনি অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে ঘটনার সমর্থনে বিভিন্ন সরকারি নথি, সাক্ষ্য, রসিদ, ব্যাংক চালান ও অন্যান্য দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন।

দাখিল করা নথি অনুযায়ী ২০২৬ ইং সালের ১৪ ই সেপ্টেম্বর হাতীবান্ধা উপজেলার উত্তর ধুবনী সরকারপাড়া এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি স্থানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মো. আতোয়ার রহমান নামের এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট আইন, ২০০৯ ইং-এর বিধান অনুযায়ী অভিযোগ গঠন ও বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

নথিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে নিজের বক্তব্য প্রদান করেন এবং অপরাধের দায় স্বীকার করে বক্তব্য দেন। ঘটনাস্থলে উপস্থিত দুইজন সাক্ষীর বক্তব্যও গ্রহণ করা হয়। পরবর্তী সময়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে আদেশ দেওয়া হয়।

অর্থদণ্ড ও অর্থ পরিশোধের প্রমাণ

সহকারি কমিশনার ( ভূমি) রন্টি পোদ্দার তার লিখিত জবাবে বলেন, অর্থদণ্ডের টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে না পারায় অভিযুক্ত ব্যক্তি অতিরিক্ত সময়ের আবেদন করেন। মানবিক বিবেচনায় তাকে সেই সুযোগ দেওয়া হয়।এ সময় তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং মোবাইল ফোন ব্যবহারের সুযোগও ছিল বলে জবাবে উল্লেখ করা হয়েছে।

পরে অভিযুক্ত ব্যক্তি নির্ধারিত ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেন। এ বিষয়ে বাংলাদেশ ফরম-১২১-এর রসিদ, সোনালী ব্যাংকের চালান এবং অনলাইন ই-চালানের তথ্য লিখিত জবাবের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নথিতে অর্থ পরিশোধের পর অভিযুক্তকে মুক্তি দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

জোরপূর্বক আটকের অভিযোগ অস্বীকারঃ

অভিযোগকারী পক্ষের বক্তব্যে অভিযুক্তকে দীর্ঘ সময় আটকে রাখা এবং জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগের বিষয়টি উঠে এসেছে। তবে সহকারী  কমিশনার (ভূমি) তার জবাবে এসব অভিযোগ অস্বীকার করেছেন।

জবাবে বলা হয়েছে, অভিযুক্তকে আইনানুগ প্রক্রিয়ায় মোবাইল কোর্টের আওতায় আনা হয়েছিল। জরিমানার অর্থ পরিশোধের জন্য সময় দেওয়া হয় এবং অর্থ জমা দেওয়ার পর সরকারি রসিদ প্রদান করে তাকে ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তের মোবাইল ফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), ব্যাংক লেনদেনের তথ্য এবং সংশ্লিষ্ট নথিকে এ বক্তব্যের সমর্থনে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

লিখিত জবাবের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সংযুক্ত করা হয়েছে।এর মধ্যে রয়েছে মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার লিখিত প্রসিকিউশন, অভিযোগ গঠন ফরম,অভিযুক্তের স্বীকারোক্তিমূলক বক্তব্য, দণ্ডাদেশ, বিদ্যালয়ের পরিদর্শন বহির অনুলিপি, ব্যাংকের অর্থ জমার স্লিপ, ই-চালান এবং জরিমানা আদায়ের সরকারি রসিদ।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ( সহকারী কমিশনার (ভূমি) এর দাবি এসব নথি ও প্রমাণ পর্যালোচনা করলে মোবাইল কোর্টের কার্যক্রমের ধারাবাহিকতা এবং অর্থদণ্ড পরিশোধের বিষয়টি স্পষ্ট হবে।

আইনি বিধান তুলে ধরে অভিযোগের জবাব

লিখিত বক্তব্যে মোবাইল কোর্ট আইন, ২০০৯, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং প্রাসঙ্গিক ফৌজদারি কার্যবিধির বিভিন্ন বিধান উল্লেখ করা হয়েছে। সহকরী কমিশনার (ভুমি) এর নির্বাহী ম্যাজিস্ট্রেটের বক্তব্য অনুযায়ী, সরকারি সম্পদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে আইনানুগ ক্ষমতা প্রয়োগ করেই অভিযান ও বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ ছাড়া অভিযুক্তের বিরুদ্ধে আরোপিত অর্থদণ্ড সংশ্লিষ্ট আইনের বিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও জবাবে দাবি করা হয়েছে। অভিযোগকারী পক্ষের উত্থাপিত বিষয়গুলোকে আইনগত ও দালিলিকভাবে অসংগত উল্লেখ করে সংশ্লিষ্ট অভিযোগ নথিভুক্ত না করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে।

তদন্ত ও নিরপেক্ষ যাচাইয়ের দাবিঃ - 

ঘটনাটি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় সংশ্লিষ্ট সব নথি, সাক্ষীদের বক্তব্য, মোবাইল ফোনের কল রেকর্ড, ব্যাংক লেনদেন এবং মোবাইল কোর্টের মূল রেকর্ড যাচাই করা জরুরি। বিশেষ করে অভিযুক্তকে কতক্ষণ কোথায় রাখা হয়েছিল, অর্থ পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে এবং মোবাইল কোর্টের প্রতিটি ধাপ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না - এসব বিষয় নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি রাখে।

সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর লিখিত জবাবে উপস্থাপিত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ গুলো খারিজের আবেদন জানিয়েছেন। তবে অভিযোগকারীর পক্ষের বক্তব্য ও অভিযোগের বিষয়ে কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত জানা না গেলে পুরো ঘটনার নিষ্পত্তি হয়েছে বলে মনে করার সুযোগ নেই।

জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষা এবং একই সঙ্গে নাগরিকের আইনগত অধিকার নিশ্চিত করতে এ ধরনের ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ পর্যালোচনা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

শুভেচ্ছান্তেঃ-

এস এম আলতাফ হোসাইন সুমন,লালমনিরহাট।মোবা- ০১৭১২৪১৩৮৯১

বিষয় : সারাদেশ রংপুর লালমনিরহাট

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

অভিযোগের সংবাদ প্রকাশের পর সহকারী কমিশনার (ভুমি)'র দালিলিক প্রমাণ উপস্থাপনসহ লিখিত জবাব প্রদান

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত