ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেনঃ- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০),চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

অদ্য রবিবার ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাতে দেওয়ানগঞ্জ থেকে একটি ট্রাক বেগুন নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল।

পরে পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিংয়ে ট্রাকটি মোটর সাইকেলকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই বকুল ও জিয়াউল নিহত হন এবং সোহেল গুরুতর আহত হন।এ সময় ট্রাকটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়।

আহত অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই সোহেলের মৃত্যু হয়।অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

বিষয় : সারাদেশ জামালপুর দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ট্রাকচাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি,দৈনিক প্রথম সকাল। 

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেনঃ- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০),চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

অদ্য রবিবার ২৯ নভেম্বর রাত ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে রাতে দেওয়ানগঞ্জ থেকে একটি ট্রাক বেগুন নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল।

পরে পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিংয়ে ট্রাকটি মোটর সাইকেলকে চাপা দেয়।  এতে ঘটনাস্থলেই বকুল ও জিয়াউল নিহত হন এবং সোহেল গুরুতর আহত হন।এ সময় ট্রাকটি রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়।

আহত অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই সোহেলের মৃত্যু হয়।অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।



দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত