ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেফতার


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেফতার
সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেফতার

মোঃ লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক করেসপন্ডেন্ট। 

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন,২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টায় ২১ জন আটক হয়েছেন।আইন লঙ্ঘনকারীদের আশ্রয়,পরিবহন ও নিয়োগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ২৩ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড,১০ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিষয় : আন্তর্জাতিক সৌদি আরব

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

মোঃ লুৎফুর রহমান রাকিব,আন্তর্জাতিক করেসপন্ডেন্ট। 

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ১৬৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৭৯৭ জন আবাসন আইন,২ হাজার ৬২৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৭৪৯ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৩৭৩ জন এবং দেশটি ছেড়ে যাওয়ার চেষ্টায় ২১ জন আটক হয়েছেন।আইন লঙ্ঘনকারীদের আশ্রয়,পরিবহন ও নিয়োগ দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ২৩ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে অবৈধভাবে প্রবেশে সহায়তা, আশ্রয় বা পরিবহন দেওয়ার দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড,১০ লাখ রিয়াল জরিমানা এবং যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে।আইন লঙ্ঘনের তথ্য জানাতে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত