ঢাকা   রোববার, ২৯ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

ঝিনাইগাতীতে ধান কাটার বিরোধের অবসান,দুই পক্ষকে মিলিয়ে দিলেন বিএনপি নেতারা


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঝিনাইগাতীতে ধান কাটার বিরোধের অবসান,দুই পক্ষকে মিলিয়ে দিলেন বিএনপি নেতারা
ঝিনাইগাতীতে ধান কাটার বিরোধের অবসান,দুই পক্ষকে মিলিয়ে দিলেন বিএনপি নেতারা

আল আমিন,ঝিনাইগাতী,শেরপুর। 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের খেতের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এ সময় দুই পক্ষের বিরোধ মিটিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে গত বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর ২০২৬ ইং সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কালাকুড়া গ্রামে কৃষক ইব্রাহিম কবীরের (৫৫) খেতের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ইব্রাহিম কবীর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জমির মালিকানা ও ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়।এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ নভেম্বর) অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ঝিনাইগাতী থানার এএসআই মো. নাজিম উদ্দিন উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনায় বসেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান হীরা,উপজেলা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ, সরকার মোখলেছুর রহমান,গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে অভিযোগটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান হীরা দুই পক্ষের মধ্যে হাত মিলিয়ে দিয়ে বিরোধের অবসান ঘটান।

স্থানীয়দের মতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিষয় : সারাদেশ বিএনপি রাজনীতি

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


ঝিনাইগাতীতে ধান কাটার বিরোধের অবসান,দুই পক্ষকে মিলিয়ে দিলেন বিএনপি নেতারা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

আল আমিন,ঝিনাইগাতী,শেরপুর। 

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষকের খেতের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপি নেতাদের উপস্থিতিতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। এ সময় দুই পক্ষের বিরোধ মিটিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।

জানা গেছে গত বৃহস্পতিবার ২৬ শে নভেম্বর ২০২৬ ইং সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কালাকুড়া গ্রামে কৃষক ইব্রাহিম কবীরের (৫৫) খেতের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ওঠে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ইব্রাহিম কবীর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জমির মালিকানা ও ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের পাশাপাশি ভয়ভীতি প্রদর্শনের কথাও উল্লেখ করা হয়।এরই ধারাবাহিকতায় শনিবার (২৯ নভেম্বর) অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ঝিনাইগাতী থানার এএসআই মো. নাজিম উদ্দিন উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনায় বসেন।

এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মোমেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান হীরা,উপজেলা যুবদলের সভাপতি মাসুম বিল্লাহ, সরকার মোখলেছুর রহমান,গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়। পরে অভিযোগটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান হীরা দুই পক্ষের মধ্যে হাত মিলিয়ে দিয়ে বিরোধের অবসান ঘটান।

স্থানীয়দের মতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘাতের পরিবর্তে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত