বিজয় মাসের আয়োজনে মঞ্চে আসছেন চিত্রনায়িকা নাহার কনা
মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ ।
মহান বিজয় মাস উপলক্ষে আগামী ১৮ ই ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অনুরাগ ৪র্থ সাংস্কৃতিক সন্ধ্যা’। বর্ণাঢ্য এই আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নাহার কনা।
আগামী ১৮ ই ডিসেম্বর ২০২৬ ইং শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে নিজের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে চিত্রনায়িকা নাহার কনা দর্শক ও ভক্তদের আমন্ত্রণ জানিয়েছেন।তিনি জানান বিজয় মাসের এই বিশেষ সাংস্কৃতিক আয়োজনে দর্শকদের সঙ্গে সরাসরি সময় কাটানোর জন্য তিনি মুখিয়ে আছেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বিজয় মাসের চেতনা ও দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে নাচ, গান ও আবৃত্তিসহ নানা পরিবেশনায় সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে এবং সংস্কৃতিপ্রেমী সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন