কক্সবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সভা, বীর ও শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক,দৈনিক প্রথম সকাল।
কক্সবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে ২৮ নভেম্বর বিকালে সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সভাপতি মাহবুবর রহমান।তিনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাসহ যাদের অবদানে সাংবাদিকদের প্রতিষ্ঠানটির জন্ম হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিগত সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।এরপর তিনি কার্যকরী কমিটির সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন।সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দুই প্রতিবেদন সর্বসম্মতভাবে পাস হয়।
প্রতিবেদনে একাত্তরের শহীদ বীর মুক্তিযোদ্ধা ও স্বৈরাচার সরকারের পতনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী। সাধারণ সম্পাদকের প্রতিবেদনে কক্সবাজারের নির্লোভ, নিরহংকার ও পরিবেশ গবেষক আহমদ গিয়াসের বিদেহী আত্মার মাগফিরাত ও খুব সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।দ্বি-বার্ষিক সাধারণ সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইমাম খাইর।
কক্সবাজার প্রেসক্লাবের জন্য ৩০ শতাংশ জমি স্থায়ী বন্দোবস্তি প্রদান করায় তৎকালীন যোগাযোগ প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রতি প্রতিবেদনে কৃতজ্ঞতা প্রকাশ পায়।
সদস্যদের উদ্দেশ্যে ১ লা মে ২০২৬ ইং থেকে ৩০ শে অক্টোবর পর্যন্ত আয়-ব্যয়ের নিরীক্ষা রিপোর্ট উপস্থাপন করেন অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী। এরপর ২০২৭ ইং সালের বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন।আলোচনা, পর্যালোচনা শেষে সর্বসম্মতভাবে তা অনুমোদন হয়। সভায় জানানো হয় আগামী ২৬ শে ডিসেম্বর কক্সবাজার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বদিউল আলম, এসএম আমিনুল হক চৌধুরী, সহসভাপতি কামাল হোসেন আজাদ অর্থ সম্পাদক নুরুল ইসলাম হেলালী সাবেক সাধারণ সম্পাদক মুহম্মদ নুরুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য শামসুল হক শারেক সিনিয়র সদস্য জি এ এম আশেক উল্লাহ রুহুল কাদের বাবুল মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী সহ নির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।পরে প্রেসক্লাব প্রাংগনে এক জমকালো গজল সন্ধ্যার আয়োজন করা হয়।
আপনার মতামত লিখুন