ঢাকা   রোববার, ২২ নভেম্বর ২০২৬
দৈনিক প্রথম সকাল

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

 ফয়সাল রহমান জনি গাইবান্ধা। 

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বনভোজনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে একত্রে সময় কাটানোর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা।এ পেশায় পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই।এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

বিষয় : সারাদেশ সাংবাদিক গাইবান্ধা

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২২ নভেম্বর ২০২৬


গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

 ফয়সাল রহমান জনি গাইবান্ধা। 

সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য,সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।অদ্য শনিবার ২১ শে নভেম্বর ২০২৬ ইং গাইবান্ধা জেলা প্রেসক্লাবের মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।এতে সংগঠনের সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহুল ইসলাম রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

আনন্দঘন পরিবেশে আয়োজিত এ বনভোজনে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, আড্ডা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।পেশাগত দায়িত্ব পালনের ব্যস্ততার বাইরে সহকর্মীদের সঙ্গে একত্রে সময় কাটানোর এ আয়োজন সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও চ্যালেঞ্জিং পেশা।এ পেশায় পারস্পরিক সম্মান, সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই।এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।


দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন
সম্পাদক ও প্রকাশকঃ শরীফুল ইসলাম
কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত