ঢাকা   রোববার, ২৪ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দু'জনের মৃত্যু

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দু'জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দু'জনের মৃত্যু

পোস্টঃ দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার ২২ শে মে সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা।এদের মধ্যে একজন বাগানে আম কুড়ানোর সময় ও আরেকজন ধানখেতে মারা যান।নিহতরা হলেনঃ-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম।এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অন্য দিকে স্থানীয়েদের বরাত দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে যান।এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেকের পরিবার আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

বিষয় : সারাদেশ চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৪ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পৃথক বজ্রপাতে দু'জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

পোস্টঃ দৈনিক প্রথম সকাল

চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার ২২ শে মে সন্ধ্যার পর বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মারা যান তারা।এদের মধ্যে একজন বাগানে আম কুড়ানোর সময় ও আরেকজন ধানখেতে মারা যান।নিহতরা হলেনঃ-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়ার মাইনুল ইসলাম বিশুর স্ত্রী মানোয়ারা বেগম ও শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর-চালকিপাড়ার মৃত মোহবুল ইসলামের ছেলে আব্দুল মালেক। 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন সন্ধ্যার পর ঝড়-বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে যান মানোয়ারা বেগম।এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে মারা যান।

অন্য দিকে স্থানীয়েদের বরাত দিয়ে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন বৃষ্টির মধ্যে আব্দুল মালেক বাবুপুরের একটি ধানখেতে যান।এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তিনি। আব্দুল মালেকের পরিবার আর্থিক সহায়তা দেয়া হবে বলেও জানান তিনি।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত