ঢাকা   রোববার, ২৪ মে ২০২৬
দৈনিক প্রথম সকাল

কমিউনিটি পুলিশিং ও নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ রংপুর মেট্রোপলিটন পুলিশের

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কমিউনিটি পুলিশিং ও নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ রংপুর মেট্রোপলিটন পুলিশের
কমিউনিটি পুলিশিং ও নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ রংপুর মেট্রোপলিটন পুলিশের

পোস্টঃ দৈনিক প্রথম সকাল 

রংপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাহিনীর সকল সদস্যকে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।আজ শনিবার ২৩ ই মে সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব নরেশ চাকমা,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ হাবিবুর রহমান,উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ মাহফুজুর রহমান,ডিসি (ডিবি) জনাব সনাতন চক্রবর্তী এবং উপ-পুলিশ কমিশনার ট্রাফিক জনাব মারুফ আহমেদ। এছাড়াও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সভায় অংশ নেন।

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।পরে গত মাসিক কল্যাণ সভার কার্যবিবরণী পাঠ ও গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।সভায় বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা তাদের পেশাগত কার্যক্রম, দায়িত্ব পালনের অভিজ্ঞতা এবং ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সমস্যা-সম্ভাবনার বিষয় তুলে ধরেন।সভায়পুলিশ কমিশনার বলেন বর্তমান সময়ে পুলিশের দায়িত্ব শুধু আইন প্রয়োগের মধ্যে সীমাবদ্ধ নয়,জনগণের আস্থা অর্জন, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন জনগণ পুলিশের কাছে ন্যায়বিচার নিরাপত্তা ও সহমর্মিতাপূর্ণ আচরণ প্রত্যাশা করে। তাই প্রতিটি সদস্যকে আরও বেশি পেশাদার,সৎ ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।তিনি আরও বলেন, একটি শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে দায়িত্ব পালনের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা অসদাচরণের সুযোগ নেই। সাধারণ মানুষের সঙ্গে বিনয়ী আচরণ বজায় রাখার পাশাপাশি আইনের প্রয়োগে নিরপেক্ষতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মাদক,কিশোর গ্যাং,সাইবার অপরাধ ও সামাজিক অবক্ষয়ের মতো সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে নিয়মিত টহল,জনসচেতনতামূলক কার্যক্রম ও কমিউনিটি পুলিশিং বাড়ানোর আহ্বান জানান পুলিশ কমিশনার।সবশেষে বাহিনীর সকল সদস্যকে জনগণের সেবক হিসেবে নিষ্ঠা,আন্তরিকতা,পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে রংপুর মেট্রোপলিটন পুলিশের ভাবমূর্তি আরও সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ২৪ মে ২০২৬

কমিউনিটি পুলিশিং ও নিয়মিত টহল বাড়ানোর নির্দেশ রংপুর মেট্রোপলিটন পুলিশের

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত