ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬
দৈনিক প্রথম সকাল

তেল বাণিজ্যে খুলছে ইরানের দুয়ার

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 তেল বাণিজ্যে খুলছে ইরানের দুয়ার
তেল বাণিজ্যে খুলছে ইরানের দুয়ার

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

তেল বিক্রির জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।আজ সোমবার ২২ শে জুন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক্স পোস্টে এ তথ্য জানান।মার্কিন ট্রেজারি তেল বিক্রির জন্য ইরান-সম্পর্কিত ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে।কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে,যাতে ২১ শে আগস্ট পর্যন্ত ইরানি-উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি পোস্টে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করে চলেছি।সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে,ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত ট্রানজিট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র পরিদর্শকদের তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।এই কাঠামোর অংশ হিসেবে,মার্কিন ট্রেজারি ইরানি তেলের উৎপাদন,সরবরাহ এবং বিক্রয়ের অনুমোদন দিয়ে একটি অস্থায়ী ৬০-দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে।

বিষয় : আন্তর্জাতিক ইরান তেল

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

সোমবার, ২২ জুন ২০২৬

তেল বাণিজ্যে খুলছে ইরানের দুয়ার

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

তেল বিক্রির জন্য ইরানের ওপর নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য প্রত্যাহার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।আজ সোমবার ২২ শে জুন মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক্স পোস্টে এ তথ্য জানান।মার্কিন ট্রেজারি তেল বিক্রির জন্য ইরান-সম্পর্কিত ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে।কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের জন্য একটি সাধারণ লাইসেন্স জারি করেছে,যাতে ২১ শে আগস্ট পর্যন্ত ইরানি-উৎপাদিত অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল ও পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেয়া হয়েছে।

ট্রেজারি সচিব স্কট বেসেন্ট একটি পোস্টে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা বিশ্বকে আরও নিরাপদ ও সমৃদ্ধ করে চলেছি।সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার অংশ হিসেবে,ইরান হরমুজ প্রণালীতে অবাধ ও উন্মুক্ত ট্রানজিট এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র পরিদর্শকদের তাদের দেশে প্রবেশের অনুমতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।এই কাঠামোর অংশ হিসেবে,মার্কিন ট্রেজারি ইরানি তেলের উৎপাদন,সরবরাহ এবং বিক্রয়ের অনুমোদন দিয়ে একটি অস্থায়ী ৬০-দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে।

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত