ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞায় কোনো দেশ যুক্ত হলে পাল্টা পদক্ষেপ নিবে তেহরান
আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞায় কোনো দেশ যুক্ত হলে তাদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।গতকাল শনিবার ২২ শে আগস্ট ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই।
রেজাই বিশ্বের সব দেশ,বিশেষ করে ইরানের প্রতিবেশীদের প্রতি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা না করার আহ্বান জানান।তিনি বলেন কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে অংশ নিলে তেহরান তাদের "শত্রু" হিসেবে বিবেচনা করবে।এ ধরনের পদক্ষেপের জবাবে ইরান "ভূমিকম্পের মতো" শক্ত প্রতিক্রিয়া দেখাতে পারে বলেও সতর্ক করেন তিনি।
রেজাই জানান এ ক্ষেত্রে ধাপে ধাপে এগোবে তেহরান। প্রথমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে সরে আসার আহবান জানানো হবে। তাতে কাজ না হলে ওই দেশগুলোর স্বার্থে প্রভাব ফেলে এমন পাল্টা ব্যবস্থা নেওয়া হতে পারে।এর কয়েক দিন আগে ইরানের বিরুদ্ধে "সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান" চালানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ইরানকে অর্থনৈতিক সহায়তা বা কোনো ধরনের সহায়তার পথ খোলা রাখলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এরপর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও মিত্র দেশগুলোকে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান বিবেচনার আহ্বান জানান।ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত আসছে সোমবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন বেসেন্ট।এর আগে তিনি চীনকেও ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার আহবান জানিয়েছেন।
বিষয় : আন্তর্জাতিক ইরান
আপনার মতামত লিখুন