ঢাকা   রোববার, ১২ জুলাই ২০২৬
দৈনিক প্রথম সকাল

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা,৩ রাতে ৩০০ লক্ষ্যবস্তু বিধ্বস্ত

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা,৩ রাতে ৩০০ লক্ষ্যবস্তু বিধ্বস্ত
ইরানে যুক্তরাষ্ট্রের হামলা,৩ রাতে ৩০০ লক্ষ্যবস্তু বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

ইরানের বিরুদ্ধে টানা তৃতীয় দফার সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর ফলে গত তিন রাতে তিন দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র।সেন্টকমের দাবি অনুযায়ী সর্বশেষ হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি,নৌবাহিনীর সক্ষমতা, গোলাবারুদের গুদাম,সামরিক যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।অন্য দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,বুশেহর প্রদেশের অন্তত পাঁচটি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে।তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। 

এর আগে টানা দুই রাতের হামলায় যুক্তরাষ্ট্র ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছিল।সর্বশেষ অভিযানের পর তিন দফার মোট হামলার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

বিষয় : আন্তর্জাতিক ইরান

আপনার মতামত লিখুন

দৈনিক প্রথম সকাল

রোববার, ১২ জুলাই ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা,৩ রাতে ৩০০ লক্ষ্যবস্তু বিধ্বস্ত

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ডেস্ক,দৈনিক প্রথম সকাল। 

ইরানের বিরুদ্ধে টানা তৃতীয় দফার সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে সর্বশেষ অভিযানে ইরানের প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর ফলে গত তিন রাতে তিন দফা অভিযানে মোট ৩০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে যুক্তরাষ্ট্র।সেন্টকমের দাবি অনুযায়ী সর্বশেষ হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি,নৌবাহিনীর সক্ষমতা, গোলাবারুদের গুদাম,সামরিক যোগাযোগ নেটওয়ার্ক এবং উপকূলীয় নজরদারি কেন্দ্রসহ বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নৌযানের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।অন্য দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,বুশেহর প্রদেশের অন্তত পাঁচটি শহরসহ দেশের বিভিন্ন এলাকায় মার্কিন বিমান হামলা হয়েছে।তবে এসব হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো বিস্তারিত সরকারি তথ্য প্রকাশ করা হয়নি। 

এর আগে টানা দুই রাতের হামলায় যুক্তরাষ্ট্র ১৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছিল।সর্বশেষ অভিযানের পর তিন দফার মোট হামলার সংখ্যা ৩০০ ছাড়িয়েছে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই অভিযানকে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।বিশ্লেষকদের মতে ইরান-যুক্তরাষ্ট্রের চলমান পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।একই সঙ্গে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। 

দৈনিক প্রথম সকাল

প্রধান উপদেষ্টাঃ মোঃ কামাল আহমেদ 
বার্তা সম্পাদকঃ কাওসার হোসেন

কপিরাইট © ২০২৬ দৈনিক প্রথম সকাল । সর্বস্বত্ব সংরক্ষিত